মহাখালীতে ট্রেনের ধাক্কায় একজন নিহত

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৫:৪০ পিএম

রাজধানী মহাখালী আমতলী এলাকায় ট্রেনের ধাক্কায় গোলাম ফারুক (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে আমতলী এলাকার রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। 

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানুমং মারমা জানান, বেলা ১২টার দিকে একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় ওই ব্যক্তি। 

তিনি জানান, নিহত গোলাম ফারুকের বাবার নাম গোলাম দস্তগীর। বাড়ি ঢাকা জেলার সাভার চাকুলিয়া এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত