ঢাকা পদাতিক নাট্যগোষ্ঠীর ৪৪ বছর উদযাপন অনুষ্ঠিত 

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৬:৪২ পিএম

ঢাকা পদাতিক নাট্যগোষ্ঠীর ৪৪ বছর উদযাপন অনুষ্ঠান গাজীপুর জেলার পুবাইলের অদূরে অবস্থিত হিজল তমাল পিকনিক স্পটে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) এই অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকা পদাতিক সংসদ বাংলাদেশ। এতে সংগঠনটির প্রায় ২০০ নাট্যশিল্পী কলা-কৌশলীর পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

জানা যায়, হিজল তমাল পিকনিক স্পটের মনমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, গ্রামীণ পরিবেশ,  সবজি বাগান, ফলের বাগান, মাছের পুকুর, ডেইরি ফার্ম, গ্রামের প্রাকৃতিক অপরূপ দৃশ্য ও  শীতের সকালের খেজুরের রসের পিঠা নাস্তা করে সকল  নাট্য শিল্পী মুগ্ধ হন। তারা গান বাজনা, নাটক, খেলাধুলা হইচই করে ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আনন্দ উল্লাসে সারা দিন কাটান।

এই অনুষ্ঠানের উদযাপনে স্পন্সর করায় রূপায়ণ গ্রুপকে সংগঠনের সভাপতি মিজানুর রহমান কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাট্যকার ও হিজল তমাল পিকনিক স্পটের স্বত্বাধিকারী নাদের চৌধুরী। হিজল তমাল পিকনিক স্পট এর ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা পদাতিক নাটগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য আজম খান। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম নান্টুসহ থিয়েটার ও নাট্য শিল্পীরা এবং উদীয়মান শিল্পীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত