শ্রীপুরে বিয়ের প্রলোভনে পোশাক শ্রমিককে ধর্ষণ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০২:১২ এএম

গাজীপুরের শ্রীপুরে নারী পোশাক শ্রমিককে (১৯) বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের নাম আমিনুল ইসলাম। তিনি ময়মনসিংহের গৌরিপুরের বাড়িয়ালা পাড়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগীর বড় বোন এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়েরের পর গ্রেপ্তার হন তিনি।

ভুক্তভোগীর বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জে। মামলার বাদী বলেন, ‘আমার বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে ধর্ষণ করেন আমিনুল। বিয়ের জন্য চাপ দিলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।’

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। শুক্রবার আদালত আসামিকে কারাগারে পাঠিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত