অসুস্থ সাবেক ফুটবলার শোয়েবের পাশে গাফফার-ইমরুল

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:৫০ পিএম

কিংস অ্যারেনায় অনুষ্ঠিত আজকের প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করেছেন সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফফার। বাফুফের সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির প্রধান ইমরুল হাসানের আমন্ত্রণে তিনি বিশেষ অতিথি হয়ে গিয়েছিলেন মাঠে।

এমন আমন্ত্রণ পেয়ে তিনিও উচ্ছ্বসিত। প্রতি ম্যাচেই সেরাদের হাতে সম্মাননা তুলে দিতে সাবেকদের আমন্ত্রণ জানানোর নতুন সংস্কৃতি শুরু হয়েছে। এত প্রশংসা করে গাফফার বলেন,‘ লিগ কমিটির নতুন চেয়ারম্যান সাবেক খেলোয়াড়দের এভাবে সম্মাননা জানাচ্ছেন এটা দারুণ বিষয়। এতে বর্তমান-সাবেক সুন্দর মেলবন্ধন ঘটে। যা আগে ফেডারেশন সেভাবে করেনি।’

বিপিএলে প্রথম ‘মাসসেরা রেফারি’র পুরস্কার তুলে দেন ইমরুল হাসান

সাবেক ফুটবলার আব্দুল গাফফার গত কয়েক বছর ধরে ক্রীড়াঙ্গনে মানবতার সেবায় কাজ করছেন। আজ কিংস অ্যারেনায় এসে সাবেক ফুটবলার শোয়েবের অসুস্থতার খবর শুনতে পান। শোয়েবের চিকিৎসার জন্য তিনি ও ইমরুল হাসান তাৎক্ষণিক আর্থিক সাহায্য করেছেন। পরবর্তী চিকিৎসার জন্য আব্দুল গাফফার ক্রীড়াঙ্গনের অনেকের কাছেই যাবেন বলে জানিয়েছেন। শোয়েব এখন কলকাতায় চিকিৎসাধীন আছেন। তিনি শোয়েবের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন সকলের কাছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত