মিষ্টি-ফুল নিয়ে ওসিকে শুভেচ্ছা জানালেন পটিয়ার এমপি, ছবি ভাইরাল  

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১১:৪৮ পিএম

নানা স্বাদের মিষ্টি নিয়ে নগরের খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী। গত শুক্রবার বিকেলে ওসির নিজ  কার্যালয়ে গিয়ে এই শুভেচ্ছা জানান এমপি। ফুলেল শুভেচ্ছা জানানোর একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট দেন ওসি শেখ নেয়ামত উল্লাহ। 

ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয় । এমপি হয়ে ওসিকে ফুল দেওয়ার ঘটনায় অবাক হয়েছেন অনেকে। পরে অবশ্য ফেসবুক থেকে নিজের পোস্ট সরিয়ে নেন ওসি। 

ডিলেট করা ওই পোস্টে ওসি লিখেন, ‘তিনি চট্টগ্রামের পটিয়া আসন হতে নির্বাচিত সাংসদ (সংসদ সদস্য), তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মোতাহেরুল ইসলাম চৌধুরী। পটিয়ায় কাজ করার সুবাদে কাছ থেকে এই নিরহংকার মানুষটিকে অবলোকন করেছি। একদম সাদামাটা যাপিত জীবনের অধিকারী। কথাকে বাস্তবে রূপ দিতে নিজের অবস্থান ভুলে আমাকে দেখতে চলে আসলেন খুলশী থানায়। সঙ্গে নিয়ে আসলেন মিষ্টি ও ফুল, তারপর শুভেচ্ছা পর্ব। এই সরল মহৎপ্রাণ সাংসদের জন্য শুভকামনা, পটিয়ার জন্য শুভকামনা।’ 

এ বিষয়ে  খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বলেন, ‘ফুল দেওয়ার বিষয়টি দোষের কিছু নয়। এতে কারও ফাঁসি হয়ে যাবে না। এখানে আইনের কোনো ব্যত্যয় দেখছি না।’
 
সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমি যাইনি। ওসি নিজেই আমার দক্ষিণ খুলশীর বাসায় এসেছিলেন ফুল দিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত