কাদের-চুন্নুকে অব্যাহতি, নতুন চেয়ারম্যান রওশন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০১:২৭ পিএম

জাতীয় পার্টি থেকে বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে থাকা জি এম কাদের এবং মহাসচিব মজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান ও দলটির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

দলটির গঠনতন্ত্রের ২০/১ ধারার ক্ষমতাবলে তিনি (রওশন এরশাদ) এ অব্যাহতি প্রদান করেন। সেই সঙ্গে তিনি নিজে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ এবং সার্বিকভাবে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য কাজী মো. মামুনুর রশিদকে মহাসচিবের দায়িত্ব প্রদান করেছেন।

সংবাদ সম্মেলনে বেগম রওশন এরশাদ

আজ রবিবার (২৮ জানুয়ারি) বিরোধীদলীয় নেতার বাসভবনে (গুলশানে রওশন এরশাদের বাসা) বেলা ১১টার সময় আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। এসময় 'জাতীয় পার্টির সাংগঠনিক সিদ্ধান্ত' শিরোনামে একটি পত্র পাঠ করেন তিনি। ওই পত্রে বিগত দিনে জাতীয় পার্টির ব্যর্থতা পর্যালোচনা করে কিছু সিদ্ধান্ত নেন রওশন এরশাদ। তার মধ্যে পার্টির বর্তমান চেয়ারম্যান ও মহাসচিবকে অব্যাহতি, নতুন চেয়ারম্যান-মহাসচিব নির্ধারণ, অন্যান্য পদ-পদবি বহাল রাখা এবং বহিষ্কৃতদের পুনরায় স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত