সেরা চলচ্চিত্র ‘কর্ড অফ লাইফ’ অঞ্জন দত্ত সেরা অভিনেতা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১২:০৯ এএম

 দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে চীনের ছবি ‘কর্ড অফ লাইফ’ এবং এই ছবির বাদেমা সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অঞ্জন দত্ত। এছাড়াও দর্শক জরিপে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘মুজিব : একটি জাতির রূপকার’।

সেরা শিশুতোষ চলচ্চিত্র হয়েছে ‘প্রভাস’। ভারতীয় এই চলচ্চিত্র পরিচালনা করেছেন বিপুল শর্মা। দর্শক জরিপে বিশেষ সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘বিজয়ার পরে।’ ভারতীয় এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন অভিজিৎ শ্রীদাস। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জি।

স্পিরিচুয়াল চলচ্চিত্র বিভাগে রাশিয়ান চলচ্চিত্র ‘তুদা আই অবরান্তো’ সেরা নির্বাচিত হয়েছে। এটি পরিচালনা করেছেন আসাদুলিন। সেরা ডকুমেন্টারি নির্বাচিত হয়েছে ‘কুনানফিন্ডা : দ্য ল্যান্ড অব ডেথ।’

আজ এই উৎসবের পর্দা নামছে। এবারের আসরে ৭৫টি দেশের ২৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। এরমধ্যে পূর্ণদৈর্ঘ্য ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১২৩টি। এর মধ্যে বাংলাদেশের চলচ্চিত্র ৭১টি। বিশেষ মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের ‘ছুরত’ এটি পরিচালনা করেছেন গোলাম রব্বানী।

নারী নির্মাতা বিভাগে সেরা

সেরা চলচ্চিত্র- জাঙ্কস অ্যান্ড ডল (ইরান) পরিচালক- মানিজেহ হেকমত

সেরা তথ্যচিত্র- পাসাং : ইন দ্য শ্যাডো অব এভারেস্ট (যুক্তরাষ্ট্র) পরিচালক- ন্যান্সি

সেরা পরিচালক- গিয়োঙ্কমু  (দক্ষিণ কোরিয়া) চলচ্চিত্র-হাউ টু গেট ইওর ম্যান প্রেগন্যান্ট

স্পেশাল মেনশন পুরস্কার- মুক্তি (বাংলাদেশ) চলচ্চিত্র- চৈতালি সমাদ্দার

  বাংলাদেশ প্যানারোমা : পূর্ণদৈর্ঘ্য

সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র- সাবিত্রী, পরিচালক- বৈশাখী সমাদ্দার

ট্যালেন্ট সেকশন

বিজয়ী স্বল্পদৈর্ঘ- লায়লা, পরিচালক বৈশাখী সমাদ্দার

প্রথম রানার আপ- ইনাফি, পরিচালক শুভাশীষ সিনহা

দ্বিতীয় রানারআপ-অন্তহীন পথে, পরিচালক জিয়াউল হক রঞ্জু 

  এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগ

সেরা চিত্রনাট্য- মুহিদ্দিন মুজাফফরের ডোভ (তাজিকিস্তান)

সেরা সিনেমাটোগ্রাফি- মাইটি আফরিন (বাংলাদেশ, ফ্রান্স, গ্রিস) পরিচালক অ্যাঞ্জেলোস রালিস

সেরা অভিনেত্রী- বাদেমা (চীন, দ্য কর্ড অফ লাইফ)

সেরা অভিনেতা-অঞ্জন দত্ত (চালচিত্র এখন)

সেরা পরিচালক-জগত মানুওয়ারনা (শ্রীলঙ্কা)

সেরা চলচ্চিত্র- কর্ড অব লাইফ (চীন)

বিশেষ জুরি মেনশন চলচ্চিত্র- বাকিত, কাজাখস্তান

বিশেষ জুরি মেনশন অভিনেত্রী- আফ্রিন খানম (মাইটি আফরিন)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত