গত ৩১ আগস্ট ঢাকার তৃতীয় শ্রম আদালতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩২(১) ধারায় মামলার আবেদন করেন তিনি। আদালত ২৭ অক্টোবর আবেদন গ্রহণ করেন। গত ২২ নভেম্বর মামলার সমন জারি হয়েছে।
মামলার আবেদন অনুযায়ী, ২০২৫ সালের ১ এপ্রিল ঢাকা স্ট্রিমে যোগ দেন আলতাফ শাহ নেওয়াজ। তার মাসিক বেতন ছিল ১ লাখ ২০ হাজার টাকা। একই বছরের ১৮ অক্টোবর প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষানবিশ কর্মী স্বর্ণময়ী বিশ্বাসের আত্মহত্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে জড়িয়ে মানহানিকর প্রচারণা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
আলতাফের দাবি, মানসিক চাপ সৃষ্টি করে তাকে ২৯ অক্টোবর পদত্যাগে বাধ্য করা হয়। স্বর্ণময়ীর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
আলতাফ শাহ নেওয়াজ বলেন, পদত্যাগে বাধ্য করার পাশাপাশি তার পাওনা ও ব্যক্তিগত জিনিসপত্র বুঝিয়ে দেওয়া হয়নি। এক বছর অপেক্ষার পর বাধ্য হয়ে আদালতের আশ্রয় নিয়েছেন তিনি।