আবু জাফর রাজু ফের প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৬:৩০ এএম

মো. আবু জাফর রাজু প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন। শিক্ষানুরাগী, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক আবু জাফর রাজু ২০১৯ সাল থেকে এ পদে সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে কর্মরত রয়েছেন।

আবু জাফর রাজুর বাবা আবদুল জব্বারকে স্নেহ ও ভালোবাসতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতাকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নির্মমভাবে হত্যাকাণ্ডের পর ১৭ আগস্ট কুলাউড়া শহরে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজার আয়োজন করেন আবদুল জব্বার।

আবু জাফর রাজু প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ সফর করেছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত