পল্লী বিদ্যুৎ

পদোন্নতি-পদমর্যাদার দাবি দেড় হাজার কর্মকর্তার

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৬:৩৯ এএম

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে চাকরিতে যোগদান করে এর পরের দুই ধাপে (মহাব্যবস্থাপক) যেতে ২২-২৪ বছর পর্যন্ত সময় লেগে যায়। মাত্র দুটি পদোন্নতি নিয়েই বেশিরভাগ প্রকৌশলীর চাকরিজীবন শেষ হয়। কারও কারও ভাগ্যে তাও জোটে না। পদোন্নতির এমন বঞ্চনার পাশাপাশি তাদের পদমর্যাদা নিয়েও রয়েছে দীর্ঘদিনের অসন্তোষ।

এসব সমস্যা সমাধানের দাবি জানিয়ে গতকাল রবিবার সকালে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকদের মাধ্যমে আরইবির চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রায় দেড় হাজার কর্মকর্তা। সেখানে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পদের কর্মকর্তারা তাদের পদবি পরিবর্তনের দাবি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত