কাতালান অঞ্চলের ‘স্বাধীনতাপন্থি’ নেতাদের ক্ষমা করে দেওয়ার প্রক্রিয়ার বিরুদ্ধে স্পেনের রাজধানী মাদ্রিদে কয়েক হাজার মানুষের বিক্ষোভ হয়েছে। গত রবিবার স্পেনের নতুন সরকারের পরিকল্পনার বিরুদ্ধে রক্ষণশীল দলের নেতৃত্বে বিক্ষোভকারীরা সমবেত হয়।
স্পেনের কাতালান অঞ্চলটি দীর্ঘদিন থেকে স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে। ২০১৭ সালে কার্লোস পুজদেমন্তের নেতৃত্বে বেশ জোরালো তৎপরতা শুরু করে স্বাধীনতাপন্থিরা। পরে তাদের বিরুদ্ধে মামলা করে স্পেন কর্তৃপক্ষ।
গত বছর নির্বাচনের পর স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সংখ্যাগরিষ্ঠতার সংকটে পড়লে কাতালান নেতার দলের শরণাপন্ন হন এবং এর বিনিময়ে মামলা থেকে দায়মুক্তি দেওয়ার চুক্তি হয়। আজ মঙ্গলবার ক্ষমা ঘোষণার এই বিল উঠতে পারে আইনসভায়। এ নিয়ে নাখোশ সরকার গঠনে ব্যর্থ হওয়া রক্ষণশীলরা।
