ঢাকায় হাইকমিশন অব কানাডা ঢাকাস্থ দূতাবাসটি কমন সার্ভিসেস ক্লার্ক পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কানাডা হাইকমিশন
পদের নাম: কমন সার্ভিসেস ক্লার্ক
পদসংখ্যা: ০১
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা: অফিসের প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা।
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: কানাডা হাইকমিশন, ঢাকা
বেতন: বছরে বেতন ১০,৫৫,৩৫১ টাকা (অপরিবর্তনযোগ্য)
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২৬