আগামী জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে কোপা আমেরিকার আসর। তার আগে আন্তর্জাতিক প্রস্তুতির অংশ হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচ দুটি খেলার জন্য তারা আসছে এশিয়া সফরে। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে নাইজেরিয়া ও আইভরি কোস্টকে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। যেখানে তারা বলেছে
সামাজিক যোগাযোগ মাধ্যমে এএফএ জানিয়েছে, চীনে তারা নাইজেরিয়া ও আইভরি কোস্টের বিপক্ষে খেলতে নামবে। হাংজুর অলিম্পিকস স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে হবে নাইজেরিয়া ও আর্জেন্টিনা ম্যাচ। আর বেইজিং এর ওয়ার্কার্স স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ আইভরি কোস্ট।
তবে কোন তারিখে খেলা হবে তা এখন নিশ্চিত না। আর্জেন্টাইন ফুটবলের বিশ্বস্ত গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের পক্ষ থেকে বলা হয়েছে ১৮ থেকে ২৬ মার্চের মধ্যে যেকোন সময় এই দুই ম্যাচ হবে।
এছাড়া এই সফরে চীনের বিপক্ষেও একটি ম্যাচে খেলার কথা ছিল আর্জেন্টিনার। তবে একই সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে চীনের। তাই সেই পরিকল্পনা থেকে সরে এসেছে এএফএ।
