অবিশ্বাস্য মূল্যে জ্যাকেট দিচ্ছে ‘সারা লাইফস্টাইল’

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০১:১৩ পিএম

শীত মানেই একটু বাড়তি ফ্যাশন। বিভিন্ন শেডের রঙিন জামাকাপড়ে নিজেকে রাঙিয়ে তোলা। আর তাই সাধ্যের মধ্যে শীত ফ্যাশনে নিজেকে সাজাতে ‘সারা লাইফস্টাইল’ নিয়ে এলো অবিশ্বাস্য মূল্যে বিশাল জ্যাকেটের সম্ভার। মাত্র ২০০ থেকে ৩০০ টাকায় ‘সারা’য় পাওয়া যাচ্ছে দৃষ্টিনন্দন জ্যাকেট।

সারা’র এই অফারের আওতায় থাকছে প্রায় তিন শতাধিক কালার এবং ডিজাইনের জ্যাকেট ও উইন্ড-ব্রেকার। প্রায় ৩০ হাজারেরও বেশী জ্যাকেটের কালেকশন রয়েছে এই অফারে। ছোট বড় সকল বয়সী মানুষের জন্য পাওয়া যাবে ‘সারা’র এসব জ্যাকেট। তাও আবার অবিশ্বাস্য কম দামে। পাশাপাশি মেয়েদের ট্যাঙ্ক টপস ও লেগিংস পাওয়া যাচ্ছে মাত্র ১০০ থেকে ২০০ টাকায়।

ঢাকার ভেতরে ‘সারা’র মিরপুর, বসুন্ধরা, উত্তরা, মোহাম্মদপুর, বারিধারা জে ব্লক, বনশ্রী, বাসাবো, ওয়ারী এবং ঢাকার বাইরে রংপুর, রাজশাহী, বগুড়া, সিলেট ও ফেনী আউটলেটে পাওয়া যাচ্ছে এসকল জ্যাকেট। শুধুমাত্র ‘সারা’র যে কোন আউটলেটে গেলেই মিলবে এই অফারের অন্তর্ভূক্ত জ্যাকেটগুলো। এছাড়াও ‘সারা’র নিয়মিত সংগ্রহ তো থাকছেই। 

প্রতিবছর শীতে ফ্যাশন এবং উষ্ণতার মিশ্রণে বাহারি শীতের পোশাক নিয়ে আসে দেশের অন্যতম জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’। এবারও ‘সারা’ নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে ভিন্ন ভিন্ন ডিজাইনের নতুন শীতকালীন পোশাকসামগ্রী। আরামদায়ক ফেব্রিক, মানসম্পন্ন এক্সেসরিজ এবং ট্রেন্ডি ডিজাইনের জ্যাকেটগুলো আপনাকে যেমন উষ্ণতা দেবে, তেমনি আপনার ফ্যাশনে যোগ করবে নতুন এক মাত্রা। জ্যাকেট থেকে উইন্ড-ব্রেকার, সব কিছুই পাওয়া যাচ্ছে ‘সারা’র অবিশ্বাস্য অফারে।

উল্লেখ্য, স্নোটেক্স গ্রুপ-এর লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করে ২০১৮ সালের মে মাস থেকে। ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত ‘সারা’র প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটি, মোহাম্মদপুর, উত্তরা, বারিধারা, বনশ্রীসহ সারা দেশে ‘সারা’র আউটলেট রয়েছে। 

আউটলেটের পাশাপাশি ‘সারা’র নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com), ফেসবুক পেজ (https://www.facebook.com/saralifestyle.bd) এবং ইন্সটাগ্রাম https://www.instagram.com/saralifestyle.bd/) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত