সুরার সঙ্গে বিয়ে ভাঙতে যাচ্ছে, তৃতীয় বিয়ের দাওয়াত দিলেন আরবাজ!

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০২:১২ পিএম

মালাইকা অরোরার সঙ্গে ১৯ বছরের দাম্পত্য জীবন ছিন্ন করে গেল বছরের ডিসেম্বরে জীবনের নতুন ইনিংস শুরু করলেন আরবাজ খান। এক মাস হয়েছে বিয়ের। পাত্রী মেকআপ শিল্পী সুরা খান। বিয়ের পর সব সময় জুটিতেই দেখা গেছে তাদের। এবার আরবাজের মুখে তৃতীয় বিয়ের কথা! তবে কি ফের বিয়ে ভাঙছে অভিনেতার?

বিচ্ছেদের সুর খান পরিবারে! নিজেই জল্পনা উস্কে দিয়েছেন আরবাজ। রবিবার ছিল ‘বিগ বস ১৭’-এর ফিনালে। সেখানেই সালমানকে সঙ্গ দিতে ক্ষণিকের জন্য আসেন দুই ভাই সোহেল খান ও আরবাজ। মঞ্চে উপস্থিত কৌতুকশিল্পী ভারতী সিং। সুযোগ বুঝে আরবাজের দ্বিতীয় বিয়ের প্রসঙ্গ টানেন ভারতী। আরবাজকে প্রশ্ন করে বসেন, তাকে কেন বিয়েতে নিমন্ত্রণ করা হল না? 

আরবাজ হাসতে হাসতে জানিয়ে দিলেন, তৃতীয় বিয়েতে তিনি নিঃসন্দেহে ডাকবেন। আরবাজের এই মজার উত্তর শুনেই থ ভারতী! হতভম্ব দর্শক। সঙ্গে সঙ্গে আরবাজ় বলেন, ‘অন্য কারও যখন বিয়ে হবে তখন ডাকব।’ পাশাপাশি ভাইয়ের বিয়ে প্রসঙ্গে ফোড়ন কেটে সালমান বললেন, ‘আমার কথা শোনে না এরা, শুনলে কি আর…’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত