প্রমোশনাল ইমেইল থেকে বিরত থাকুন

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১২:৪৭ এএম

জিমেইল গুরুত্বপূর্ণ প্ল্যাটফরম। যে কোনো রকম অনলাইনভিত্তিক কাজে জিমেইলের ব্যবহার করা যায়। এমন পরিস্থিতিতে জিমেইল প্রমোশনাল অফার, বিজ্ঞাপন ও ইমেইলে ভরে যায়, তা সবার জানা। অসংখ্য অপ্রয়োজনীয় ইমেইলের কারণে গুরুত্বপূর্ণ ইমেইল মিস করার সুযোগ থাকে।

জিমেইল অ্যাপ এবং ওয়েব অপ্রয়োজনীয় ইমেইল থেকে বিরত থাকতে নতুন আনসাবস্ক্রাইব বাটন ব্যবহার করুন। গুগলের অফিসায়াল ব্লগে বলা হয়, আনসাবস্ক্রাইব বাটন ব্যবহার করলে ইমেইল প্রেরককে গুগল একটি রিকোয়েস্ট পাঠাবে। ফোনে আনসাবস্ক্রাইব বাটন থ্রি-ডট মেনুতে দেওয়া আছে অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের জন্য। গুগল আরও বলে, গুগল ওয়ার্ক স্পেস ব্যবহারকারী এবং ওয়েবে সব ইমেইলের পাশে আনসাবস্ক্রাইব বাটন থাকবে শিগগিরই। তবে ওয়েব এবং ওয়ার্ক স্পেস ব্যবহারকারী যারা প্রমোশনাল ইমেইল থেকে বিরত থাকতে চান আপনার ইমেলগুলোকে বিভিন্ন ইনবক্স ট্যাবে সাজিয়ে রাখুন। যেমন সোশ্যাল ইমেইল এক ট্যাবে পারসোনাল ইমেইল এক ট্যাবে এবং প্রমোশনাল ইমেইল অন্য ট্যাবে ক্যাটাগরাইজড করে নিতে পারেন। তাহলে আপনি যখন জিমেইল অ্যাপ ওপেন করবেন সব ইমেইল একসঙ্গে দেখা লাগবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত