এফইআরবির নির্বাচন

চেয়ারম্যান শামীম, নির্বাহী পরিচালক সিরাজ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৬:০৫ এএম

দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কর্মরত সাংবাদিকদের একমাত্র সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) চেয়ারম্যান হিসেবে মো. শামীম জাহাঙ্গীর (ডেইলি সান) এবং নির্বাহী পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সেরাজুল ইসলাম সিরাজ (বার্তা ২৪. কম)। গতকাল মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত বিজয় হল রুমে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

দুবছর মেয়াদি নির্বাহী কমিটির নির্বাচিত অন্যরা হলেন, ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান কাকন (আমাদের সময়), পরিচালক (উন্নয়ন ও অর্থ) হাসনাইন ইমতিয়াজ (সমকাল), পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) নাজমুল হক লিখন (দেশ রূপান্তর), পরিচালক (ডেটা ব্যাংক) মো. ইয়ামিন সাজিদ (এএফপি), পরিচালক (বিনোদন ও কল্যাণ) মুজিব মাসুদ (যুগান্তর), পরিচালনা সদস্য আশরাফুল ইসলাম (নয়াদিগন্ত) ও হাসান আজাদ (কালবেলা)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পিডিবির সাবেক পরিচালক সাইফুল হাসান চৌধুরী। এ ছাড়া শামীম হাসান (পিডিবির জনসংযোগ পরিদপ্তরের পরিচালক) ও তারিকুল ইসলাম খান (পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক, জনসংযোগ) কমিশনার এবং মো. মনিরুজ্জামান (পিডিবির জনসংযোগ পরিদপ্তরের উপপরিচালক) নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত