মার্কিন দূতাবাসের কর্মকর্তার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৯ পিএম

বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) ম্যাথিউ বে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক হয়।

এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী অংশ নেন।

মধ্যাহ্নভোজের বিষয়টি নিশ্চিত করে নিপুণ রায় চৌধুরী বলেন, ‘এটা একটা সৌজন্য মধ্যাহ্নভোজ ছিল। আমাদের নিমন্ত্রণ করা হয়েছিল। আমরা মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত