মৃত্যুর ৩ দিন আগেও যেমন ছিলেন পুনম পান্ডে!

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৩ পিএম

মাত্র ৩২ বছর বয়সে মারা গেলেন ভারতীয় অভিনেত্রী পুনম পাণ্ডে। পুনমের ম্যানেজার এই দুঃসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, ‘বৃহস্পতিবার রাতে মৃত্যু হয়েছে পুনমের।’

ইনস্টাগ্রাম পোস্টে আরও লেখা হয়েছে, “এই সকালটা আমাদের জন্য খুব খারাপ। আমরা পুনমকে হারিয়ে ফেলেছি। সার্ভাইকাল ক্যানসারে মৃত্যু হয়েছে তাঁর। ওর সংস্পর্শে যে বা যাঁরা এসেছিলেন, প্রত্যেককেই ভালোবেসেছিলেন পুনম। এই সময়টা আমাদের জন্য খুবই দুঃখের। অনুরোধ করা হচ্ছে, সকলে এই সময়টা আমাদের একা ছেড়ে দিন।”

সোশ্যাল মিডিয়ায় পুনম পান্ডের শেষ পোস্টটি দেখার মতো। যেখানে তাঁকে বরাবরের মতো খুব গ্ল্যামারাস লুকে দেখা গেছে। এই ভিডিওটি শেয়ার করতে গিয়ে ‘জীবন ভারসাম্য’-এর বার্তাও দিয়েছেন অভিনেত্রী। ভিডিওতে, পুনম পান্ডেকে সাদা কর্সেট ব্র্যালেট এবং কালো প্যান্টে দেখা যাচ্ছে। তিনি গোয়ার সৈকত ক্রুজ পার্টিতে অংশ নিয়েছিলেন।

অভিনেত্রীর এই ভিডিও দেখে কেউ অনুমান করতে পারবেন না যে তিনি জরায়ুর ক্যান্সারের মতো মারাত্মক রোগের সঙ্গে লড়ছিলেন।

তাঁর কারণে বাড়ি ছাড়তে হয়েছিল তাঁর বাবা-মাকে। সোসাইটি থেকে বের করে দেওয়া হয়েছিল তাঁর বিতর্কিত ভাবমূর্তির জন্য। তবে তাঁর বাবা-মাকে এই নিয়ে তাঁকে কিচ্ছু বলেননি। কারণ, তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত