বিপিএল সিলেট পর্বের শেষ দিন আজ। প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স। এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে এনামুল হক বিজয়ের খুলনা।
অন্যদিকে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদের নিয়ে গড়া বরিশাল ৫ ম্যাচে জিতেছে মাত্র ২ ম্যাচে। ফলে ভিন্ন সমীকরণ নিয়ে দুই দল একে অপরের মুখোমুখি হচ্ছে।
এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
