চারবারের চ্যাম্পিয়ন জাপানকে হারিয়ে সেমিফাইনালে ইরান

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫২ পিএম

এএফসি এশিয়ান কাপের সবচেয়ে সফল দল জাপান। চারবার শিরোপা ঘরে তুলেছে তারা। আজ ইরান ২-১ গোলে জাপানকে হারিয়ে সেমিফাইনালে ঊঠেছে। ১৯ বছর পর এই প্রথম জাপানকে হারাল ইরান।

কাতারের এডুকেশ সিটি স্টেডিয়ামে ম্যাচের ২৮ মিনিটে হিদেমাসা মোরিতা গোল করলে এগিয়ে যায় জাপান। ৫৫ মিনিটে গোল শোধ দেন মোহাম্মদ মোহেব্বি। নির্ধারিত সময়ের খেলা শেষে চলছিল অতিরিক্ত সময়। মনে হচ্ছিলো খেলা গড়াবে অতিরিক্ত সময়ে।

তবে ৯৪ মিনিটে ইতাকুরা নিজেদের বক্সে হোসেইন কানানিকে ফেলে দিলে পেনাল্টি পায় ইরান। স্পটকিক থেকে গোল করেন আলিরেজা জাহানবাকস।

ইরানের কোচ হিসেবে ঘালেনোই দায়িত্ব নেন গেল মার্চে। তিনি দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে ১৬ ম্যাচ অপরাজিত ইরান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত