নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৮ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফাহাদ বিন সাঈদ এবং সাধারণ সম্পাদক পদে আসলাম বেগ।

রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিক সমিতির কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-এর মধ্য দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়। মোট পাঁচটি (০৫) পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন।

এছাড়া সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ এবং নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. বদরুল আলম বিপুল।

নব-নির্বাচিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক নয়াশতাব্দীর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ পদে দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোছা. জান্নাতী বেগম এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে দৈনিক মানবকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম মোজতাহীদ প্লাবন নির্বাচিত হয়েছেন।

সাংবাদিক সমিতির ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের বাকি পদ ও সদস্যদেরকে সাধারণ সভায় গণতন্ত্র অনুসারে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করবে নব নির্বাচিত কমিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত