ময়মনসিংহের ত্রিশালে তিনতলার ছাদে সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পষ্ট হয়ে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
গত শনিবার রাত পৌনে ১১টার দিকে পৌর শহরের গোহাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার দরিরামপুর বরকুমা এলাকার লালু মিয়ার ছেলে সুমন (৩১) ও বইলর বাঁশকুড়ি এলাকার আবুল কালামের ছেলে নূর মোহাম্মদ (২৫)।
ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া ঘটনার সততা নিশ্চিত করে জানান, তিনতলা ভবনের ওপরে একটি সাইনবোর্ড টানাতে গিয়ে রশি ছিঁড়ে ওই দুই শ্রমিক বিদ্যুতের তারে জড়িয়ে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আর নূর মোহাম্মদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। নূর মোহাম্মদকে ঢাকা নেওয়ার পথে রাতেই মারা যান।
