যশের ‘টক্সিক’ -এ ক্যামিও চরিত্রে শাহরুখ?   

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৯ পিএম

স্বমহিমায় ফিরে তিনটি ব্লকবাস্টার হিট দিয়েছেন শাহরুখ খান। চার বছর পর কামব্যাক করেই পাঠান, জওয়ান, ডাঙ্কি দিয়ে বক্স অফিসে ঝড় তোলার পর এখন সবার নজর তার দিকেই যে তাকে এবার কোন ছবিতে কার সঙ্গে দেখা যাবে। এখনও পর্যন্ত শাহরুখ খান ঘোষণা করেননি যে তার আগামী প্রজেক্ট কী, তবে কানাঘুষোয় একাধিক কথা শোনা যাচ্ছে।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে বলছে, দক্ষিণী তারকা যশের আগামী ছবি টক্সিক এর জন্য সেই ছবির নির্মাতারা শাহরুখের কাছে গিয়েছিলেন। তাকে একটি ক্যামিও চরিত্রের অফার দেওয়া হয়েছে। প্রসঙ্গত এটি একটি গ্যাংস্টার থ্রিলার ছবি।

এখন ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে শাহরুখ খান থাকা মানেই ছবি হিট। তার সঙ্গে কাজ করতে সকলেই মুখিয়ে আছেন। সেই একই কারণে চলতি বছরের একদম শুরুর দিকে যশের আগামী ছবি টক্সিকের নির্মাতারা শাহরুখের কাছে গিয়েছিলেন। তারা তাকে এই ছবির জন্য একটি ক্যামিও চরিত্রের অফার করেছেন বলেও জানা গেছে।

এই গ্যাংস্টার থ্রিলার ছবিতে শাহরুখকে যে চরিত্র অফার করা হয়েছে সেটা বেশ গুরুত্বপূর্ণ। আপাতত এই ছবির নির্মাতারা আশাবাদী যে শাহরুখ হ্যাঁ বলবেন এই ছবির জন্য।

জানা গেছে, শাহরুখের কাছে যে চরিত্রের অফার গিয়েছে সেখানে এখন সুপারস্টারের থাকা প্রয়োজন। তবে এখনও কিং খান নিজের মতামত জানাননি। কিন্তু আগামী দুই এক সপ্তাহে তিনি তার উত্তর জানিয়ে দেবেন। তবে এটাই প্রথম নয় যেখানে একটি প্যান ইন্ডিয়া ছবিতে শাহরুখকে ক্যামিও চরিত্রের অফার করা হল। এর আগেও ২০২৩ সালে লোকেশ কনাগরাজ তার কাছে গিয়েছিলেন রজনীকান্তের একটি ছবিতে ক্যামিও চরিত্রের অফার নিয়ে। কিন্তু সেই কাজ কিং খান করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত