স্বপ্নের নিয়ন্ত্রণ আপনার হাতে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩২ এএম

এআইয়ের বিচরণ সর্বত্র। যে কাজই করুন না কেন এআইয়ের সাহায্য পেলে তা আরও সহজ ও দ্রুততর হয়। এখন আপনি নিজের পছন্দমতো স্বপ্নও দেখতে পারবেন। আর আপনাকে সাহায্য করবে এআই।

ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখবেন, এবার সেটাও পছন্দ করবেন আপনি; বাজারে আসছে এআই ডিভাইস। স্বপ্নের জগৎ হাজার হাজার বছর ধরে মানুষকে কৌতূহলী করে তুলেছে। এটি এমনই এক রহস্যময় পৃথিবী, যার রহস্য মানব সভ্যতা শুরু থেকেই বোঝার চেষ্টা করে আসছে। স্বপ্নকে ঘিরে রয়েছে নানা রহস্য। এবার আপনি স্বপ্নের এই অনিয়ন্ত্রিত পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারেন। ক্রমাগত উন্নয়নশীল প্রযুক্তি এটি সম্ভব করেছে। ঘুমের মধ্যে কোন স্বপ্ন দেখবেন, এবার সেটাও পছন্দ করবেন আপনি; বাজারে আসছে এআই ডিভাইস।

ধরুন আপনি রাতে ভুল কোনো স্বপ্ন দেখে সকাল বেলা ঘুম ভাঙতেই বুঝতে পারলেন আপনি স্বপ্ন দেখেছেন। এমন স্বপ্ন কেন দেখলেন এটা নিয়ে বিভ্রান্ত। তারপরে সারা দিন সেই স্বপ্নের কথা ভেবে মন খারাপ করে থাকেন। কিন্তু এবার থেকে আপনি কী স্বপ্ন দেখবেন, তা নিজেই ঠিক করে ফেলতে পারবেন। মন খারাপের কোনো সুযোগ থাকবে না। না জেগে জেগে এই স্বপ্ন দেখা নয়। বরং ঘুমিয়ে ঘুমিয়ে কী স্বপ্ন দেখবেন, তা আপনার ইচ্ছাতেই হবে।

নিয়ন্ত্রণ করবেন যেভাবে

স্বপ্নের জগৎ হাজার হাজার বছর ধরে মানুষকে কৌতূহলী করে তুলেছে। প্রযুক্তি কোম্পানি আপনাকে স্বপ্নের রহস্যময় জগতে সরাসরি প্রবেশ করাবে। তার জন্য একটি চমৎকার ডিভাইস ডিজাইন করেছে। প্রোফেটিক (Prophetic) নামের এই কোম্পানিটি সম্প্রতি হ্যালো এআই (Halo AI) হেডব্যান্ড নামে একটি নতুন ডিভাইস তৈরি করেছে, যার সাহায্যে আপনি শুধু স্বপ্নের জগতেই প্রবেশ করতে পারবেন না, স্বপ্নের জগৎকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন। কোম্পানির দাবি, এই হেডব্যান্ডের সাহায্যে আপনি ঘুমের মধ্যে আপনার পছন্দের স্বপ্ন দেখতে পারবেন। ড্রিমস অন ডিমান্ড (Dreams on Demand) নামে এটি প্রচার করা হচ্ছে। প্রফেটিক-এর মতে, তারা অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই ডিভাইসটি প্রস্তুত করেছে। এই ডিভাইসটি কৃত্রিম বুদ্ধিমত্তার (অও) সাহায্যে কাজ করে।

কীভাবে কাজ করবে হ্যালো এআই হেডব্যান্ড?

হ্যালো এআই হেডব্যান্ড ডিভাইসটি আল্ট্রাসাউন্ড ব্যবহার করে স্বপ্নের জগতের দরজা খুলে দেয়। এর পরে ব্যবহারকারী তার স্বপ্নের জগতে প্রবেশ করতে পারেন। কোম্পানির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, হ্যালো এআই হেডব্যান্ড একটি উন্নত নিউরোটেক পরিধানযোগ্য ডিভাইস, যা ব্যবহারকারীর অবচেতনে তার মস্তিষ্কে প্রবেশ করে। কোম্পানির দাবি, এই হেডব্যান্ডের সাহায্যে আপনি ঘুমের মধ্যে আপনার পছন্দের স্বপ্ন দেখতে পারবেন। ড্রিমস অন ডিমান্ড নামে এটি প্রচার করা হচ্ছে। প্রফেটিকের মতে, অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই ডিভাইসটি প্রস্তুত করেছে। এই ডিভাইসটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কাজ করে।

ডিভাইসের কাজ এখানেই শেষ নয়। আপনাকে স্বপ্নের জগতে প্রবেশ করার পর এই ডিভাইসটি আপনার ওপর নিয়ন্ত্রণের ভার দেয়। ব্যবহারকারীরা তাদের স্বপ্নকেও নিয়ন্ত্রণ করতে পারে। এটিও বোঝা যায় যে প্রফেটিক-এর হ্যালো এআই হেডব্যান্ডের সাহায্যে আপনি স্বপ্নের জগতে প্রবেশ করতে পারবেন এবং এটি নিয়ন্ত্রণ এবং আপনার পছন্দ অনুযায়ী স্বপ্ন দেখতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত