মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শহিদুলের নৈপুণ্যে ফরচুন বরিশালকে ১৬ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে তারা ৫ উইকেটে তোলে ১৪৫ রান। জবাবে শহিদুলের তোপে ৮ উইকেটে ১২৯ রানের বেশি করতে পারেননি তামিম ইকবালের দল। চার ওভার বল করে মাত্র ১৩ রানের খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন শহিদুল।
তবে এর কিছুক্ষণ পরই নিজের পছন্দের দলটার নাম জানিয়ে দিলেন শহিদুল। বললেন, 'ভাই আমি আর্জেন্টিনা (সমর্থক)!'
নিজের বোলিং নিয়ে এই তরুণ পেসার বললেন, 'স্লগে শেষের দিকে সেই জেতে যার মাথা একটু ঠাণ্ডা থাকে। হোক সেটা ব্যাটার কিংবা বোলার। যে মাথা ঠাণ্ডা রেখে ঐ সময় বল করতে পারবে তার জন্য সফল হওয়ার সম্ভাবনা বেশি। চেষ্টা করেছি যতটা সম্ভব মাথা ঠাণ্ডা রেখে যেন সিদ্ধান্ত নিতে পারি। যাতে তাদের জোনে বল না পায়। ঐ চেষ্টাই করেছি, আলহামদুলিল্লাহ হয়েছে।'
