দশ হাজারি ক্লাবে ‘কিলার’ মিলার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৩ পিএম

টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজারি রানধারীদের ক্লাবে যোগ দিলেন ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটসম্যান হিসেবে এ কীর্তি গড়লেন মিলার। ক্রিস গেইল, বিরাট কোহলিসহ এ ক্লাবের সদস্য সংখ্যা এখন ১২। ঘরের মাঠে এসএ২০ তে এ মাইলফলক ছোঁন মিলার।

বিশ্ব ক্রিকেটে মোট ১২ জন ক্রিকেটার টি-টোয়েন্টিতে ১০ হাজারের বেশি রান করেছেন। শীর্ষে রয়েছেন গেইল। তার রান ১৪,৫৬২। দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের শোয়েব মালিক। বিপিএলে খেলতে থাকা মালিকের রান ১৩,০৭৭। তৃতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজর কাইরন পোলার্ডের রান ১২,৫৭৭।

বাকিরা হলেন— ইংল্যান্ডের অ্যালেক্স হেলস (১২,০০২), বিরাট কোহলি (১১,৯৯৪), অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (১১,৮৬০) ও অ্যারন ফিঞ্চ (১১,৪৫৮), ভারতের রোহিত শর্মা (১১,১৫৬), ইংল্যান্ডের জস বাটলার (১১,১৪৬), নিউজিল্যান্ডের কলিন মুনরো (১০,৬০২), ইংল্যান্ডের জেমস ভিন্স (১০,০১৯) ও ডেভিড মিলার (১০,০১৯)।

এসএ২০ শেষ করে বিপিএলে যোগ দেওয়ার কথা রয়েছে মিলারের।

সর্বশেষ সর্বাধিক পঠিত