এনএসইউতে বাংলাদেশ ইয়ুথ এন্ট্রাপ্রেনিউরশিপ সামিট অনুষ্ঠিত

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘দ্য ওয়ার্ল্ড নিডস হোয়াট ইউ বিল্ড’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইয়ুথ এন্ট্রাপ্রেনিউরশিপ সামিট (বিওয়াইএসএস) অনুষ্ঠিত হয়েছে। সোশ্যাল বিজনেস সেন্টার, গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্স (জিবিসিসি) ও জেন বাংলাদেশের সহযোগিতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো নর্থ সাউথ ইউনিভার্সিটির জনসংযোগ অফিসের পরিচালকের সৈয়দ মানসুর হাশিমের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চর্চা গড়ে তোলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের কথা বলেন। তার মতে, বিশ্ববিদ্যালয়কে শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে তরুণদের শুধু চাকরিপ্রার্থী নয় বরং কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে।

সামিটে এনএসইউ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বেনজীর আহমেদ বলেন, একটি দেশের অর্থনীতির শক্তি নির্ভর করে তার উদ্যোক্তাদের ওপর।

ব্যবসা ও প্রতিষ্ঠান গড়ে তোলার দীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি বড় উদ্যোগের শুরু হয় একটি সাধারণ ধারণা এবং সেটি বাস্তবায়নের সাহস থেকে। পথ কঠিন হলেও তিনি তরুণদের ধৈর্যশীল ও সৎ থাকতে এবং কাজ চালিয়ে যেতে আহ্বান জানান।

জেন বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান, উদ্যোক্তা হওয়ার যাত্রার বাস্তবতা তুলে তিনি বলেন, ধারণাটির মতোই সাহস ও অধ্যবসায় গুরুত্বপূর্ণ। তরুণ উদ্যোক্তাদের তিনি মনে করিয়ে দেন, দীর্ঘস্থায়ী কিছু গড়ে তোলার পথে বাধা-বিপত্তি আসা স্বাভাবিক।

গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ উইক বাংলাদেশের অংশ হিসেবে আয়োজিত এই সামিটে ব্যবসা গড়ে তোলার বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনার জন্য সম্ভাবনাময় উদ্যোক্তা এবং অভিজ্ঞ ব্যবসায়ী নেতারা একত্রিত হন। এসময় উদ্যোক্তাদের প্রতিষ্ঠাতা-জীবনের গল্প, বিশ্ববিদ্যালয় থেকে স্টার্টআপে উত্তরণ, ব্যবসার সম্প্রসারণ এবং অর্থায়ন প্রতিটি অধিবেশন উদ্যোক্তা হয়ে ওঠার যাত্রার ভিন্ন ভিন্ন দিক তুলে ধরেন।

সামিটে আরও বক্তব্য রাখেন জেন বাংলাদেশ ও এনএসইউ সোশ্যাল বিজনেস সেন্টারের পরিচালক অধ্যাপক রফিউদ্দিন আহমেদ, গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার (জিবিসিসি) সভাপতি ও সহ-প্রতিষ্ঠাতা কাজী এম আহমেদ, বাংলাদেশ ম্যানেজমেন্ট কনসালট্যান্টের সভাপতি মার্ক আনুপম মল্লিক কৌশল ও এনএসইউ স্টার্টআপস নেক্সটের পরিচালক স্যামুয়েল মুরসালিন।

সর্বশেষ সর্বাধিক পঠিত