মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলশিক্ষক নিহত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৫ পিএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মোদনপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাইরুল ইসলাম (৪৫) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) শৈলকুপা-হাটফাজিলপুর সড়কের মোদনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলাম একই উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ও হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন খাইরুল ইসলাম। ঘটনাস্থলে পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত