ভাড়া বাড়িতে আগুন, পুড়ে গেছে ২৫ কক্ষ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৯ পিএম

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঈমান আলী আকন হাজীর বসত বাড়ি ও ভাড়া বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ২৫টি রুমের আসবাবপত্র স্বর্ণ অলঙ্কার, নগদ অর্থ, জমির মূল্যবান কাগজপত্রসহ বসতবাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

খবর পেয়ে রাজেন্দ্রপুর মর্ডান ফায়ার সার্ভিস, শ্রীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের অফিসার মাহবুব আলম জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে বসত বাড়ির প্রতিটি রুমে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে বাড়ির মালামালসহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত