খনির বিলের মাছ চুরি ঠেকাতে স্মার্ট আইপি ক্যামেরা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০০ এএম

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির বিলের মৎস্য অভয়াশ্রমকে স্বয়ংক্রিয় অ্যালার্মযুক্ত সোলার সিস্টেম আইপি স্মার্ট ক্যামেরা স্থাপনের মাধ্যমে ‘স্মার্ট মৎস্য অভয়াশ্রমে’ রূপান্তর করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি স্থাপন করা প্রকল্পটি দেশে প্রথম বলে দাবি করেছে উপজেলা মৎস্য কর্তৃপক্ষ।

এ ব্যাপারে পার্বতীপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ শাহীন জানান, এটি দেশের প্রথম। মৎস্য সম্পদের সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন ও বিলুপ্তপ্রায় মাছের পুনরাবির্ভাব। মৎস্য সেক্টরে স্মার্ট মৎস্য সম্পদ ব্যবস্থাপনার এই পদক্ষেপের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এক ধাপ। খনির বিলে রাতের আঁধারে দুর্বৃত্তরা বিভিন্ন জাতের মাছ চুরি করে নিয়ে যায়। চুরি ঠেকাতে এবং রহস্যজনক চোর ধরতে এ নতুন পদ্ধতি অবলম্বন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত