চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ফয়েজ আহমদ (৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভাধীন রসিদাপুকুর পাড় এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় নানুপুরের ওবাইদিয়া মাদ্রাসায় জুমার নামাজ পড়ার জন্য বাইক নিয়ে ঘর থেকে বের হয়ে সড়কে উঠেন ফয়েজ আহমদ। একটু সামনে গেলেই বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা পিক আপ সজোড়ে ধাক্কা দেয়। এতে তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ঘাতক পিক আপ চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। নিহত ফয়েজ আহমদ নাজিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ড রসিদা পুকুর পাড় এলাকার ফতে আলী সওদাগরের চতুর্থ সন্তান।
