পাঞ্জেরী-বিটিএফ অনুবাদক সম্মেলন ও পুরস্কার প্রদান

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৪ এএম

শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে গতকাল রবিবার বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন ও পাঞ্জেরী পাবলিকেশনসের যৌথ আয়োজনে অনুবাদক সম্মেলন ও অনুবাদ সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। এ বছর পাঞ্জেরী-বিটিএফ অনুবাদ সাহিত্যে পুরস্কার-২০২৩ পেয়েছেন অধ্যাপক আবদুস সেলিম (অনুবাদক আজীবন সম্মাননা), অধ্যাপক অভিজিৎ মুখার্জি (বর্ষসেরা অনূদিত বই), মশিউল আলম (বর্ষসেরা অনূদিত বই), মার্জিয়া রহমান (বর্ষসেরা অনূদিত বই)।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ।

সভাপতিত্ব করেন বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযাদ্ধা ড. নূরুন নবী, শিশুসাহিত্যিক অমরেন্দ্র চক্রবর্তী, অধ্যাপক অভিজিৎ মুখার্জি, শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটন, আমেরিকা লিটারারি ট্রান্সলেশন অ্যাসোসিয়েশনের সদস্য লেখক বনি চাও, মৃধা ফাউন্ডেশনের পরিচালক চিনু মৃধা, শিল্পী রাকীব হাসান। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত