অলিম্পিকের বাছাই পর্বে পেরিয়ে কনমেবল অঞ্ল থেকে প্যারিসের টিকিটি কেটেছে আর্জেন্টিনা। হাভিয়ের মাসচেরানোর অধিনে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দল খেলবে ২০২৪ প্যারিস অলিম্পিকে। তবে তিনজন বেশি বয়সী খেলোয়াড় খেলাতে পারবেন কোচ।
তাই লিওনেল মেসির অলিম্পিকে খেলার সুযোগ দেখছেন অনেকেই। এমনকি মাসচেরানো নিজেও চান মেসি খেলুক। তবে সিদ্ধান্তের বিষয়টি মেসির উপরই ছেড়ে দিয়েছেন।
প্রশ্ন হচ্ছে মেসি কি পারবেন অলিম্পিকে খেলতে। ২০২৪ কোপা আমেরিকা মেসি খেলবেন। কোপার পরেই শুরু হবে অলিম্পিক। মেসি এখন আছেন মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামিতে।
কোপার সময়ে ইন্টার মায়ামির হয়ে অন্তত্য চারটি এমএলএস ম্যাচ মিস করবেন মেসি। আরও বেশি ম্যাচ হতে পারে যদি মেসি আগেই জাতীয় দলের প্রস্তুতিতে যোগ দেন।
এরপর অলিম্পিকের ফুটবল ইভেন্ট চলার সময়ও লিগস কাপের প্রতিযোগিতায় ব্যস্ত থাকবে ইন্টার মায়ামি।
গেল বছর মায়ামি জিতেছিল এই শিরোপা। ফলে শিরোপা ধরে রাখতে মেসিকে ছাড়তে চাইবেন না কোচ জেরার্দো মার্তিনো।
২০ জুন শুরু হয়ে কোপা আমেরিকা শেষ হবে ১৪ জুলাই। কোপা চলাকালে মায়ামির সম ম্যাচ মেজর লিগ সকারে। দেখে নেওয়া যাক তারিখ ও প্রতিপক্ষ। ১৯ জুন কলম্বাস, ২৯ জুন ন্যাশভিলে, ৩ জুলাই শার্লট, ৬ জুলাই সিনসিনাটি। কোপার ফাইনালের তিনদিন পর, ১৭ জুলাই ম্যাচ টরোন্টোর বিপক্ষে। আর্জেন্টিনা ফাইনাল খেললে মেসি মায়ামির হয়ে সেই ম্যাচও মিস করতে পারেন।
তবে আর্জেন্টিনা কোপার গ্রুপ পর্বেই যদি বাদ পরে, তখন মায়ামির হয়ে মেসির ম্যাচ মিস করার সংখ্যাটা কমতে পারে।
এতো গেল কোপার সময়কার হিসেব। অলিম্পিক চলাকালে মায়ামি খেলবে লিগস কাপ। অলিম্পিক ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত। অলিম্পিক চলাকালে লিগস কাপের যে ম্যাচগুলো হতে পারে মায়ামির তা হলো - লিগস কাপের গ্রুপ পর্বের ম্যাচ, শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালের ম্যাচ।
মেসি ২০০৮ বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে স্বর্ণ জিতেছিলেন। বিশ্বকাপ ও কোপা জয়ী মেসি অলিম্পিকে আরেকবার খেললে তা ভক্তদের জন্যই ভালো।
আপাতত মেসির অলিম্পিকে খেলার পথটা কঠিনই মনে হচ্ছে। কারণ মায়ামির সঙ্গেও তো তার চুক্তি আছে। আর অলিম্পিক ফুটবলে খেলাটা মূলত অনূর্ধ্ব-২৩ দলের। তিনজন সিনিয়রের একজন মেসি হতে পারবেন কিনা তা সময়ই বলে দেবে।
