আবুধাবিতে মন্দির উদ্বোধন করবেন মোদি

  • সংযুক্ত আরব আমিরাত সরকারের দান করা ২৭ একর (১১ হেক্টর) জমিতে নির্মিত হয়েছে মন্দিরটি
  • এটি ঐতিহ্যগত কৌশল ও অবকাঠামো ব্যবহার করে আবুধাবিতে নির্মিত প্রথম মন্দির
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫২ পিএম

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দুই দিনের সফরে গয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের মধ্যেই দেশটিতে একটি বিশাল হিন্দু মন্দির উদ্বোধন করবেন তিনি।

স্থানীয় সময় বুধবার মন্দিরটি উদ্বোধনের কথা রয়েছে। খবর বিবিসি।

আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাত সরকারের দান করা ২৭ একর (১১ হেক্টর) জমিতে নির্মিত হয়েছে মন্দিরটি। বিএপিএস স্বামী নারায়ণ সংস্থা এই মন্দিরের নির্মাণ কাজের দায়িত্বে রয়েছেন। ইতিমধ্যে বিএপিএস নামের মন্দিরটির কাজ শেষ হয়েছে।

যদিও আরব আমিরাতে কয়েক দশক ধরে মন্দির রয়েছে, তবে এই মন্দিরটি ঐতিহ্যগত কৌশল ও অবকাঠামো ব্যবহার করে নির্মিত প্রথম মন্দির বলে জানিয়েছে বিবিসি।

রাজস্থানের গোলাপী বেলেপাথর এবং ইতালীয় সাদা মার্বেল দিয়ে তৈরি মন্দিরটিতে রয়েছে সূক্ষ্ম কারুকাজ করা গম্বুজ। মন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছে সুন্দর উদ্যান ও পানির ফোয়ারা দিয়ে।

প্রধানমন্ত্রী ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে তাঁর দ্বিতীয় সফরকালে দুবাই অপেরা হাউস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছিলেন।

উত্তর ভারতীয় শহর অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনের কয়েক সপ্তাহ পরে আবুধাবিতে মন্দিরটির উদ্বোধন হল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত