দেশে প্রথমবারের মতো গাজরের কোল্ড স্টোরেজ চালু হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, এ বছর থেকে আলুর পাশাপাশি গাজরের স্টোরেজের জন্য তিনটি নতুন চেম্বার দেশের বিভিন্ন জায়গায় স্থাপন করা হবে।
গতকাল এনবিআরে কৃষি, রাসায়নিক ও সেবা খাতের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি বলেন, বিভিন্ন উন্নয়ন সহযোগীদের সহায়তায় এ বছর থেকে আলুর পাশাপাশি গাজরের স্টোরেজের জন্য তিনটি নতুন চেম্বার দেশের বিভিন্ন জায়গায় স্থাপন করা হবে, যেটা শুধু গাজর সংরক্ষণ করবে। এই তিন স্টোরেজের মাধ্যমে ৩ হাজার মেট্রিক টন গাজর স্টোরেজ করা সম্ভব হবে।
