এক্সপ্রেসওয়ে প্রকল্পের ক্রেইন পড়ল রেললাইনে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৯ এএম

ঢাকার কারওয়ান বাজারে এফডিসি গেটের কাছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের একটি ক্রেন রেললাইনে পড়ে যাওয়ায় রাজধানীর সঙ্গে দেশের বেশিরভাগ অংশে ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কারওয়ান বাজার ও মগবাজারের মাঝামাঝি অংশে এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ব্যবহৃত ক্রেইনটি সকাল ৬টা ৪০ মিনিটের দিকে রেললাইনে পড়ে যায়। ফলে সকাল সাড়ে ৭টা পর্যন্ত রেল চলাচল বন্ধ ছিল।

তিনি বলেন, ‘ক্রেনটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল ফের শুরু হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত