উন্মুক্ত ১২তম সার্ভিসেস (পুরুষ ও মহিলা) রেসলিং প্রতিযোগিতার শুরু হচ্ছে কাল থেকে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৮ পিএম

আগামীকাল থেকে শুরু হচ্ছে ওয়ালটন উন্মুক্ত ১২তম সার্ভিসেস (পুরুষ ও মহিলা) রেসলিং প্রতিযোগিতার এ বছরের আসর। বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হতে যাচ্ছে এ আসর।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে। প্রতিযোগিতার খেলা শুরু হবে প্রতিদিন সকাল ১০টা থেকে। এবারের আসরে সার্ভিসেস দলগুলো থেকে পুরুষ ১০টি এবং মহিলা ১০টি করে মোট ২০টি ওজন শ্রেণীতে মোট ১৫০জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

এ উপলক্ষে আজ ফেডারেশন অফিস কক্ষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের দৈহিক ওজন পরিমাপ করা হয়। আগামীকাল রবিবার সকাল ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ওয়ালটনের হেড অফ গেমস এন্ড স্পোর্টস এফএম ইকবাল বিন আনোয়ার ডন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত