রোনালদোর বান্ধবী জর্জিনার ছবিতে ‘কাঁচি চালালো’ ইরানি গণমাধ্যম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৯ পিএম

ইরানের গণমাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজের পরিমার্জিত ছবি প্রকাশের ঘটনা ঘটেছে। গত ৫ ফেব্রুয়ারি নিজের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পারিবারিক ছবি পোস্ট করেছিলেন পর্তুগিজ সুপারস্টার। যেখানে তার সন্তানদের সঙ্গে ছিলেন জর্জিনা রদ্রিগেজও। ছবিটিতে কালোরঙা একটি পোশাক পরা ছিলেন তিনি।

ইরানের তেহরানভিত্তিক সংবাদমাধ্যম হামশাহরি রোনালদোর ওই ছবিটি প্রকাশ করলেও সেখানে জর্জিনার শরীরের একাংশ মুছে দেওয়া হয়। এই কাজের পেছনে ব্যাখাও প্রদান করে গণমাধ্যমটি। তারা জানায়, ‘আমাদের পাঠকদের জন্য এই ছবিটি ঠিক হবে না।’ যে কারণে ছবিটিতে কাঁচি চালানোর সিদ্ধান্ত নেয় হামশাহরি।

বামে হামশাহরির এডিট করা ছবিটি। ডান পাশেরটি মূল ছবি।

ইরানি গণমাধ্যমের এই কাজ নিয়ে বিশ্বজুড়ে চলছে সমালোচনা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের বরাতে মার্কা জানিয়েছে, এ বিষয়টি নজর এড়ায়নি রোনালদোর মডেল বান্ধবী জর্জিনারও। শরীরের পেছনের অংশ মুছে দেওয়ার ঘটনায় হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন তিনি। বিশ্বজুড়ে নারীদের অবস্থান নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।

এছাড়া মার্কার প্রতিবেদনে আরও জানা যায়, বেলজিয়ামের ইরানি বংশোদ্ভূত এমপি দারয়া সাফাইও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ দেখিয়েছেন। সাফাই বলেন, ‘নারীদের ব্যাপারে কিছু জায়গা কতটা অসুস্থ মানসিকতা বহন করে চলেছে এটি তারই নিদর্শন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত