রক্তদাতাকে খুঁজে পেতে যাত্রা শুরু আইডোনর অ্যাপের 

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৯ পিএম

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও নিঃস্বার্থ উপহার হলো রক্তদান। স্বেচ্ছায় রক্তদানে মানসিক প্রশান্তি আসে। প্রতি দুই সেকেন্ডে বিশ্বে এক ব্যাগ রক্তের প্রয়োজন হয়। জরুরি মুহূর্তে রোগীদের রক্তের প্রয়োজন হলে আশেপাশে রক্তের খুজ পতে অনেক বেগ পোহাতে হয়, তাই বাংলাদেশের যে কোন জায়গা থেকে ৫ কিলোমিটার দূরত্বে খুব সহজে প্রয়োজনীয় রক্তদাতাকে খুঁজে পেতে যাত্রা শুরু করেছে আইডোনর (iDonor) অ্যাপ। 

স্মার্টফোনে অ্যাপটি ইন্সটল করে  রক্তদাতা ও রক্তগ্রহীতা সবাইকে শুরুতেই নিবন্ধন করতে হবে এবং রক্তদাতার সন্ধানে অ্যাপের সার্চ ট্যাবে গিয়ে রক্তের যে গ্রুপ দরকার তা নির্বাচিত করতে হবে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র যোগ করতে হবে। রক্তগ্রহীতাকে রক্ত দিতে ইচ্ছুক কোন দাতা এবং তিনি কত দূরে আছেন তাও জানা যাবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত