বইমেলা সংস্কৃতির ধারাকে সমৃদ্ধ করে: জি এম কাদের

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৪ পিএম

বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বইমেলা সংস্কৃতির ধারাকে সমৃদ্ধ করে। জ্ঞান সমৃদ্ধ জাতি গঠনে বইমেলার গুরুত্ব অপরিসীম। বইমেলা যেমন লিখতে উৎসাহিত করে, তেমনি পাঠক সৃষ্টিতেও এর অবদান অসামান্য। বই প্রকাশ ও বিক্রিকেও উৎসাহিত করে বইমেলা।

আজ সোমবার বিকেলে অমর একুশে গ্রন্থমেলার বই উন্মোচন মঞ্চে জাতীয় পার্টি নেতা মেজর সিকদার আনিসুর রহমান (অব.) রচিত ‘দেশ প্রেমিক’ বইয়ের মোড়ক উন্মোচন করে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, খলিলুর রহমান খলিল, বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মণ্ডল মানিক কেন্দ্রীয় সদস্য সামসুল হুদা মিঞা, মোখলেছুর রহমান বস্তু, কাজী মামুন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত