হাসপাতালে চিকিৎসাধীন যুবকের মরদেহ ভাসছিল পুকুরে

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৪ এএম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে নগরীর হাজী মুহম্মদ মহসিন সরকারী উচ্চ বিদ্যালয়ের পুকুরে তার মরদেহ পাওয়া যায়। শরীরে ব্যান্ডেজ জড়ানো অবস্থায় তার মরদেহ পানিতে ভাসছিল। 

নিহত কিশোরের নাম নাভিদ ইসলাম (১৫)। সে নগরীর তেরোখাদিয়া এলাকার খাদেমুল ইসলাম ও রিতা বেগমের স্কুল পড়ুয়া ছেলে।

নিহতের মা রিতা বেগম জানান, আমার ছেলে মানসিক ভারসাম্যহীন। গত ২ ফেব্রুয়ারি নিজের শরীরে আগুন ধরিয়ে দেয় সে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিলো। সোমবার সকাল ৭টার দিকে সে হাসপাতাল থেকে পালিয়ে যায়। আমরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। তারমধ্যে সবসময় আত্মহত্যা কাজ করে। সে বাঁচতে চাইতো না।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হক বলেন, ছেলেটির মানসিক সমস্যা ছিলো। তার বাবা ও মায়ের বিচ্ছেদ হয়েছে। এর আগেও লাইটার দিয়ে নিজেকে জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। হাসপাতাল থেকে পালিয়ে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত