গান বাজনা ভালো নয়? একটি শিশুশিক্ষা বইয়ে শিশুদের এমনই শিক্ষা দেওয়া হচ্ছে। শুধু গান নয়, ছবি আঁকাও ভালো নয় বলে উল্লেখ করা হয়েছে। ওই বইয়ে ছন্দসহ লেখা হয়েছে এভাবেই- গ-তে গান বাজনা ভালো নয়, ছ-তে ছবি আঁকা ভালো নয়।
বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা। অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন ওই বইয়ের অংশবিশেষ শেয়ার করেছেন। এসব ছবি/লেখা কেন দিচ্ছি নিজেই জানিনা!নামের ফোল্ডারে ছবিটি যুক্ত করেছেন। তার নিচেই নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন শিশুদের এসব কী শিক্ষা দেওয়া হচ্ছে?
অভিনেতা চঞ্চল চৌধুরী সেখানে কোনো মন্তব্য না করলেও রাগ প্রকাশের ইমোজি দিয়েছেন। আরেকজন লিখেছেন, এই দেশে কোনোকিছুই ভালো নয়।
ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক নেটিজেন ছবিটি শেয়ার করে লিখেছেন, এই বর্ণমালা শিক্ষার সাথে যারা যারা একাত্মতা প্রকাশ করছেন। আপনারা দয়া করে আমাকে আনফ্রেন্ড করবেন। মত প্রকাশের স্বাধীনতা আপনার থাকতে পারে। গান-বাজনা-ছবি আঁকা ভালো নয় এই স্টেটমেন্ট আপনি দিতে পারেন না।
কেউ ইচ্ছা করে কারো সংসার ভাঙে না : শবনম ফারিয়া