সাংবাদিকদের ধাক্কা দিয়ে বের করে দিলেন মেয়র   

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৩ এএম

টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দিয়েছেন পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে সাংবাদিকরা তাৎক্ষণিক প্রতিবাদসহ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন।

সাংবাদিকরা বলেন, শহীদ বেদীতে ফুল নিয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে যাওয়ার সময় পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর সাংবাদিকদের ধাক্কা দিয়ে বের করে দেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন তিনি। 

সাংবাদিকদের বের করে দিয়ে মেয়র বলেন, এখন কেউ শহীদ মিনারে প্রবেশ করতে পারবেন না, পরে প্রবেশ করবেন। কিন্তু, দেখা যায় মেয়র সমর্থিত লোকজন ও প্রশাসনের লোকজন শহীদ মিনার চত্বরে অবস্থান করছেন।

মেয়রের এমন আচরণ দেখে স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন সাংবাদিকদের সঙ্গে বের হয়ে শহরের নিরালা মোড়ে অবস্থান নেন। পরে সবার শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। 

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইলের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত