বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন বাবা-মেয়ে

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৬ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে জেলার শ্রীনগর উপজেলার হাঁষাড়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বরিশালের রমজানকাঠি এলাকার আব্দুল হাকিমের ছেলে কামাল হোসেন (৩০) ও তার মেয়ে মাহিয়া মাহি (১০)।

হাঁষাড়া হাইওয়ে থানার ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, ঢাকা থেকে মোটরসাকেল করে বাবা ও মেয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ার দিকে যাচ্ছিল। পথে শ্রীনগর উপজেলার হাঁষাড়া এলাকায় পেছন থেকে একটি বাস ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় বাইকের আরোহী বাবা ও মেয়ে ছিটকে এক্সপ্রেসওয়েতে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে তাৎক্ষণিক শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাঁষাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাবা ও মেয়ের লাশ উদ্ধার করে। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা করছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত