পুলিশ হেফাজত থেকে পালালেন খুনের আসামি

  • পুলিশের দাবি, হাতকড়া ঠিকমতো বাঁধা ছিল না
  • আসামি পালানোর সঙ্গে থাকা তিন পুলিশকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে
  • সিন্ধু প্রদেশে এ বছর এখন পর্যন্ত এ ধরনের তিনটি ঘটনা ঘটেছে
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৮ পিএম

পাকিস্তানের করাচিতে হত্যার দায়ে অভিযুক্ত এক আসামি পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছেন। পুলিশের দাবি, হাতকড়া ঠিকমতো বাঁধা ছিল না, ফলে অভিযুক্ত পালিয়ে যায়। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, করাচির সিটি কোর্ট প্রাঙ্গণ থেকে পালিয়ে যান আসামি শওকত। এর আগে আওয়ামী কলোনি থানা তাকে গ্রেপ্তার করে। শওকত আদালত চত্বর থেকে পালানোর সময় তার সঙ্গে তিন পুলিশকর্মী ছিলেন। এ ঘটনায় তাদের সাময়িক বরখাস্ত করে হেফাজতে নেওয়া হয়েছে।

পাকিস্তানে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হওয়া অভিযুক্ত পুলিশি হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। সিন্ধু প্রদেশে এ বছর এখন পর্যন্ত এ ধরনের তিনটি ঘটনা ঘটেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত