পটুয়াখালীর দুমকিতে কল করে পুলিশ ডেকে এনে তাদের সামনেই প্রতিপক্ষের বসতঘরে ঢুকে জালাল সিকদার ও কামাল সিকদার নামে দুই সহদোর ও তাদের মা মানসুরা বেগমকে পিটিয়ে জখম করেছে বাদল সিকদার, রাসেল সিকদার গং। তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চরবয়েড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গ্রামের বয়ড়ার খালের সøুইসগেটে মাছ ধরাকে কেন্দ্র করে বাদল সিকদার ও রাসেল সিকদারের সঙ্গে একই গোত্রের জালাল ও কামাল সিকদারের দ্বন্দ্ব চলছিল। তবে দুমকি থানার এসআই দেলোয়ার বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছার আগে থেকেই মারামারি হচ্ছিল।
