নারীর জীবনে পুরুষের ভূমিকা অনেকটা প্লাস্টিক ব্যাগের মতো বলে মন্তব্য করায় এক সময়ের বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্নার উপর চটেছেন নেটিজেনদেন একাংশ। তবে তার এই মন্তব্য নিয়ে জবাব দিয়েছেন কঙ্গনা রানাউত, যিনি পান থেকে চুন খসলেই সোশ্যালে সরব হন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে টুইঙ্কেল বলেন, ‘আমি বার বারই বলি যে, মেয়েদের ভালো থাকার জন্য পুরুষের দরকার পড়ে না। পুরুষ হল আমাদের জীবনে অনেকটা প্লাস্টিকের ব্যাগের মতো। ব্যাগের মধ্যে জিনিস ভরে বহন করলে সুবিধা হয়। কিন্তু না থাকলেও সমস্যা নেই।’
টুইঙ্কেলের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কঙ্গনা লেখেন, ‘পুরুষদের যারা প্লাস্টিকের ব্যাগ বলছেন, তারা পুরুষের থেকে কোনো সুবিধা ভোগ করেন না? রুপার চামচ মুখে দিয়ে জন্মানো, সোনার থালায় সাজিয়ে দেওয়া ক্যারিয়ার— এমন জীবন উপভোগ করার পর এ ধরনের মন্তব্য করা খুব সহজ। আসলে তারা জীবনে কী চান? এটাই কি নারীবাদ?’
যদিও কঙ্গনার এই কথার কোনো জবাব দেননি টুইঙ্কেল খান্না।
নারীর জীবনে পুরুষ হচ্ছে প্লাস্টিক ব্যাগের মতো: টুইঙ্কেল 