পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই নারীর

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৯ এএম

সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুজন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার নওয়াপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের মৃত আরশাদ আলী গাজীর স্ত্রী ফজিলা খাতুন (৫০) ও একই উপজেলার লক্ষীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া খাতুন (৫৫)। এদের মধ্যে ফজিলা খাতুন ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর আছিয়া খাতুন মৃত্য হয়।

উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোড়ল জানান, সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা থেকে আশাশুনিগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-৫৫৬০) ও আশাশুনি থেকে সাতক্ষীরাগামী ব্যাটারিচালিত ইজিবাইক নওয়াপাড়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজন মৃত্যু হয়। এছাড়া চারজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশাশুনি থানার এস আই মুহিতুর রহমান জানান, ঘটনার পর পিকআপ ও ব্যাটারিচালিত ইজিবাইকের ড্রাইভার কাউকে পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত