ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের সুরক্ষা দিতে কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি দেশটির শিশু অধিকারসংক্রান্ত ওয়াদিমা আইনানুসারে শিশুদের সামনে ধূমপান বেআইনি ঘোষণা করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়, আইনানুসারে আমিরাতে পাবলিক ও প্রাইভেট গাড়িতে বা আবদ্ধ জায়গায় ১২ বছরের কম বয়সী শিশুদের সামনে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্য করলে পাঁচ হাজার দিরহাম জরিমানার বিধান রাখা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা।
এছাড়া অপ্রাপ্তবয়স্কদের কাছে নিকোটিন বা তামাকজাতীয় পণ্য বিক্রিও নিষিদ্ধ করেছে আমিরাত। এক্ষেত্রে বিক্রেতাকে নিশ্চিত করতে হবে তার ক্রেতার বয়স ১৮ বছর। এ আইন অমান্য করলে ১৫ হাজার দিরহাম জরিমানা দিতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চার লাখ টাকার কাছাকাছি। অন্যত্থায় তিন মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোনো ব্যক্তি নিজে ধূমপান না করলেও ধূমপানকারীর সংস্পর্শে এলে তার স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ে। একইরকম ক্ষতি হতে পারে শিশুদের ক্ষেত্রেও।
কনডমের প্যাকেটে দলীয় প্রচারণা, বিলি হচ্ছে বাড়ি বাড়ি
পাকিস্তানে অর্থ সহায়তা বন্ধে আইএমএফকে চিঠি দিচ্ছেন ইমরান